২৬ বছর পর খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আপন ভাই-বোন গ্রেপ্তার ‎

‎দীর্ঘ ২৬ বছর ছদ্মবেশে পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই সহোদর। গ্রেপ্তারকৃতরা হলেন—জসিম উদ্দিন ও আসমা বেগম। তারা মেহেন্দিগঞ্জ (বর্তমানে কাজিরহাট) থানার আজিমপুর এলাকার আব্দুর রশিদ খানের সন্তান। চলতি মাসে কাজিরহাট থানা পুলিশের এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কাজিরহাট থানার এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানার মামলা নং-জিআর ৭৯/০১ (ধারা ৩০২/৩৪ পেনাল কোড) অনুযায়ী আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জসিম উদ্দিন ও আসমা বেগম উভয়কেই যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। মামলা হওয়ার পর থেকেই গ্রেপ্তার এড়াতে এই ভাই-বোন এলাকা ছেড়ে পালিয়ে যান। পরিচয় গোপন করে তারা গত ২৬ বছর ধরে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি । আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসে।
‎কাজিরহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সাজাপ্রাপ্ত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রতি আহ্বান — অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা

ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন

স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে— রেল প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান এমপি বলেছেন,