কুমিল্লার লালমাইয়ে মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে দৈনিক জাতীয় খোলা কাগজ ও স্থানীয় লালমাই প্রতিদিনের প্রতিনিধি সাংবাদিক আজহারুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদক সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরই এ হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। তারা বলছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।
প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।




