কথাসাহিত্যে “কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা – ২০২৬ “পেলেন কবি শামীমা নাইস

ঢাকা, ১৪ মে ২০২৬. কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ” কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা – ২০২৬ “পেলেন কথাশিল্পী শামীমা নাইস I বাংলাদেশের স্বাধীনতার চেতনায় লালিত অরাজনৈতিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠন: “স্বাধীনতা সংসদ ” রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করে I উক্ত অনুষ্ঠানে আয়োজক এবং বক্তারা কথা সাহিত্যে শামীমা নাইসের বিশেষ অবদানের কথা উল্লেখ করেন I
প্রকৃতি ও জীবনের কবি শামীমা নাইস তাঁর সাহিত্যকর্মে মানবিক বোধ, প্রেম, প্রকৃতি ও সমকালীন বাস্তবতাকে নান্দনিক ভাষায় তুলে ধরার জন্য পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত। তার লেখনীতে অনুভূতির গভীরতা ও শব্দের শিল্পিত ব্যবহার পাঠকদের হৃদয়ে স্বতন্ত্র আবেদন সৃষ্টি করেছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানে শামীমা নাইস — কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি আবৃত্তি করেন I পুরস্কার গ্রহণের পর তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন , এবং বলেন, “সাহিত্য মানুষের ভেতরের আলোকে জাগিয়ে তোলার এক অনন্ত প্রয়াস। এই সম্মাননা আমার লেখালেখির পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট কবি, সাংবাদিক, সাহিত্য সংস্কৃতি এবং রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন I স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী প্রমুখ I

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

২ দুই দিনের ব্যবধানে সুন্দরবনে “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”; করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সহ ২ দস্যু আটক, ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের ৬ষ্ঠ তম অপারেশন সফল ভাবে শেষ