বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ (ইউনিয়ন পর্যায়) এর ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে সরই ইউনিয়নের হাসনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। “সরই ইউনিয়ন প্রাথমিক শিক্ষক পরিবার” এর ব্যানারে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক।
সরই ইউনিয়ন প্রাথমিক শিক্ষক পরিবার ও ২নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন(জানু মেম্বার) এর
সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ যোগান ৫নং সরই ইউপির ১নং ওয়ার্ডের সদস্য আহমদ আলী এবং ২নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন(জানু মেম্বার)।
অনুষ্ঠানে প্রধান আলোচক এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লামা উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী এই আয়োজনে সরই ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক ইভেন্ট, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সরই ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
২নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন(জানু মেম্বার) এ-র অর্থায়নে আটশত শিক্ষার্থী এ অতিথিদের দুপুরের খাবারের শেষে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।



