“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে জাতীয় সংগীতের সুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুইদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
ফায়ার সদস্য মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চলনায়
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সদরপুরের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রনেন্দ্র নাথ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন ও বিশেষ অতিথি হিসেবে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ উপস্থিত ছিলেন।
সদরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় অগ্নি নির্বাপণ ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।



