
নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
২০ মে বুধবার বিকাল ৫টায় নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার ধর্ষণ বিরোধী বিক্ষোভ সমাবেশে মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনার সঞ্চালনায় সংহতি বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা শিপন হৃদয়, সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার। আরও বক্তব্য রাখেন, মহিলা পরিষদ ময়মনসিংহ জেলার লিগ্যাল এইড সম্পাদক সুফিয়া খানম, সাংগঠনিক সম্পাদক এলিনা জামান খানম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন। সমাপনী বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করেন মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, বিক্ষোভ সমাবেশের সভাপতি সংগ্রামী নারীনেত্রী মনিরা বেগম অনু।




