আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টারের উদ্বোধন

পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে প্রশিক্ষণমূলক ট্রমা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্রমা সেন্টারের উদ্বোধন করেন অধ্যাপক আবু তালেব মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে আহত রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ট্রমা সেন্টারের গুরুত্ব অপরিসীম। এই প্রশিক্ষণমূলক ট্রমা সেন্টার চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করবে এবং সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে।”
তিনি আরও বলেন,
“বর্তমান সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে এই ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবুল কালাম আজাদ এবং মাওলানা জহুরুল ইসলাম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সুপ্রভা রাণী। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা নকিবুল্লাহ, হাফেজ মুহাম্মদ আমিরুল ইসলাম, মো. সাইদুল ইসলাম মোল্লা-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা ট্রমা সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং এর কার্যক্রমের সফলতা কামনা করেন। স্থানীয়দের আশা, নতুন এই ট্রমা সেন্টার চালুর মাধ্যমে আটঘরিয়াসহ আশপাশের এলাকার মানুষ জরুরি চিকিৎসাসেবায় আরও দ্রুত ও কার্যকর সহায়তা পাবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন