প্রতিবছরের ন্যায় তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও ফুলবাড়ীগেটের তেলিগাতী বাইপাস সংলগ্নে সপ্তাহব্যাপী কোরবানির পশুরাহাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । ক্রেতা  ও  বিক্রেতাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা, আধুনিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নত সেবার সমন্বয়ে ২২ মে শুক্রবার আছরবাদ এ কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় যা চলবে পবিত্র ঈদুল আযহার দিন সকাল পর্যন্ত।
হাটের শুভ উদ্বোধন  করেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। প্রবীণ বিএনপি নেতা মোঃ গোলজার হোসেনের সভাপতিত্ব এবং  যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন, সাবেক যুগ্ন আহবায় আতাউর রহমান মোড়ল,থানা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবু, ওয়ার্ড বিএনপি নেতা ডাক্তার রইস উদ্দিন, শাহাবুদ্দিন বুদ্দি,ইউনিয়ন বিএনপি নেতা আরিফুর রহমান মন্টু, থানা মহিলা দলের সভানেত্রী সাম্মী চৌধুরী মলি, মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদ মোঃ জেহাদুর রহমান, সাবেক ছাত্র নেতা মাহাবুবুল আলম শিমুল, থানা তাঁতীদলের আহবায়ক কাজী বেল্লাল,সদস্য সচিব হাবিবুর রহমান দিপু, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটু,  মোঃ হাফিজুর রহমান,  মাহফুজা বেগম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের থানা, ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন  পর্যায়ের নেতৃবৃন্দ  ।
হাট কর্তৃপক্ষ জানায়, জাল টাকা শনাক্তকরণে স্ক্যানার মেশিন একই সঙ্গে ব্যাংকিং সুবিধায় বিকাশ ও নগদের মাধ্যমে লেনদেনের সুযোগ থাকায় ক্রেতা-বিক্রেতারা সহজেই আর্থিক লেনদেন করতে পারবেন।
হাট আগত ব্যাপারী ও ক্রেতাদের  জন্য পার্কিং ও থাকা খাওয়ার ব্যবস্থা, কাদা ও পানি মুক্ত, বৃক্ষরাজির প্রাকৃতিক মনোরম সুন্দর পরিবেশ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাসহ এ হাটে রয়েছে পুলিশ, রেবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পুলিশ ক্যাম্প। এছাড়া রয়েছে  সিসি ক্যামেরা এবং  নিজস্ব ভলেন্টিয়ার টিম যা সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা কার্যক্রম পরিচালনা করবে।
আয়োজকরা আরো জানান, উন্নত ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং আধুনিক সুবিধার মাধ্যমে এবারের তেলিগাতি পশুর হাটকে আরও বেশি ক্রেতাবান্ধব ও ব্যাপারীবান্ধব করে তোলা হয়েছে। ফলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে পশু ব্যবসায়ী ও ক্রেতাদের ব্যাপক উপস্থিতি আশা করা হচ্ছে। প্রতিবছরের মতো এবারও তেলিগাতির কোরবানির পশুর হাট এলাকার অন্যতম বড় বাণিজ্যকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এবছর সকলের সুবিধার্থে হাটের হাসিল নির্ধারণ করা হয়েছে ৪%। এই কোরবানির পশুর হাট  আগামী ঈদুল ফিতরের দিন সকাল পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।