গুইমারায় ৫ কেজি গাঁজা ও সিএনজি উদ্ধার, আটক ৩

খাগড়াছড়ির গুইমারায় পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০২ জুন) রাত সাড়ে ১১টার দিকে গুইমারা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে গুইমারা থানার ২নং হাফছড়ি ইউনিয়নের মহালছড়ি-জালিয়াপাড়া সড়কের জালিয়াপাড়া প্রবেশমুখের সেতুর উপর থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নয়ন মিয়া (২৯), পিতা: মোঃ হারুন আকন, সাং: ইসলামপুর বড়দম (চেঙ্গি), বুড়িঘাট ইউনিয়ন; সোহেল চাকমা (২২), পিতা: মঞ্জু চাকমা, সাং: দার্য্যছড়া (চৌধুরীছড়া), ঘিলাছড়া ইউনিয়ন; এবং সিএনজি চালক বিপ্লব চাকমা (২২), পিতা: সোনাধন চাকমা, সাং: দার্য্যছড়া, ঘিলাছড়া ইউনিয়ন, থানা-নানিয়ারচর, জেলা-রাঙ্গামাটি।
পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গুইমারা থানায় মামলা নং-০১, তারিখ ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গুইমারা থানা অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী বলেন- মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার