নলছিটিতে সড়ক খুঁড়ে ড্রেজারের পাইপ, ঝুঁকিতে বরিশাল-নলছিটি মহাসড়ক

ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান আঞ্চলিক মহাসড়ক কেটে সুড়ঙ্গ তৈরি করে ড্রেজারের পাইপ বসানোর অভিযোগ উঠেছে। সুড়ঙ্গ দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। নদীভাঙনপ্রবণ এ এলাকার তীরঘেঁষা জনগুরুত্বপূর্ণ সড়কটি এভাবে ক্ষতিগ্রস্ত করায় যেকোনো মুহূর্তে তা ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
​সরেজমিনে দেখা যায়, খোজাখালি এলাকার একাধিক বালুর খোলা সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ বানিয়ে ড্রেজারের পাইপ টেনে নিয়েছে। সম্প্রতি স্থানীয় ‘বন্ধন ট্রেডার্স’ নামের একটি বালুর খোলা অবৈধভাবে সড়কের নিচে গভীর সুড়ঙ্গ করে নতুন পাইপ বসায়। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তানজীর হোসেন।
​নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ জানান, খবর পেয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ড্রেজারের পাইপ দিয়ে বালু সরবরাহ করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
​ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমীন বলেন, “সড়ক খুঁড়ে পাইপ বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি, এটি সম্পূর্ণ বেআইনি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেব।”
​নদীভাঙন কবলিত এলাকার এই প্রধান সড়কটি রক্ষায় অবৈধ পাইপ উচ্ছেদসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

লামায় বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক কারবারি আটক স্থানীয়দের প্রশংসা, অপরাধ দমনে প্রশাসনের সহযোগিতা চেয়েছে থানা পুলিশ

​বান্দরবানের লামা উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে

উপবৃত্তির টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, অভিভাবকদের সতর্ক করল কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খলিলুর রহমান

সরকারি উপবৃত্তির টাকা পাইয়ে দেওয়ার কথা বলে অভিভাবকদের ফোন করে