ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার এর সার্বিক তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানার এএসআই (নিরস্ত্র) মোঃ নাজির হোসেন সংগীয় ফোর্সসহর্স র্যার-০৩ এর সহায়তায় হাতিরঝিল এলাকা হইতে তথ্য-প্রযুক্তির ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। আজ ৩০/০৭/২৬ ইং তারিখ ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে হাতিরঝিল থানাধীন এলাকা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)১৪(গ)/২৬/৪১ মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত একটি সাজা ওয়ারেন্ট ভুক্ত ০১ (এক) জন ওয়ারেন্ট ভুক্ত এক পলাতক আসামী ১। জাবেদ আলী (২০)’কে গ্রেফতার করা হয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ০১টি সাজা পরোয়ানা ওয়ারেন্ট মূলতবী আছে।
গ্রেফতারকৃত আসামির তথ্যঃ ১। জাবেদ আলী (২০), পিতা- মৃত রফিক, সাং-দালালপুর, ০৩নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। অপরাধ দমনে ভোলা জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।