রাঙ্গামাটিতে পেঁপে বাগান ধ্বংস ও কৃষককে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ

চাঁদার দাবিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংস ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় কাঠালতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সিএনজি স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজউল ইসলাম তাজ। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবিব আজম।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কৃষক খলিলুর রহমানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তরা তার প্রায় ১ হাজার ৪০০টি পেঁপে গাছ কেটে বাগান ধ্বংস করে দেয়। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে তার ক্ষয়ক্ষতির সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
এসময় ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান বলেন, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে তার পেঁপে বাগান ধ্বংস করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজের মাধ্যমে) পরিচালনার সম্ভাব্যতা