মাগুরার শালিখার গঙ্গারামপুর দক্ষিণপাড়ার দীর্ঘদিনের বেহাল ও কাদায় ভরা কাঁচা রাস্তাগুলো পরিদর্শনে এসেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন। গত শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় তিনি এলাকাটি পরিদর্শনে যান।
এ সময় স্থানীয় জনসাধারণ অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঢোল-বাদ্য বাজিয়ে এবং ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
রাস্তা পরিদর্শনের সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগের কথা শোনেন এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, জনগণের এই দুর্ভোগ আর বেশিদিন থাকবে না। অতি দ্রুত এই কাঁচা রাস্তাগুলো পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আনিসুর রহমান মিল্টন,
বিএনপি নেতা মোঃ মমতাজ উদ্দিন মোল্লা,
বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক,
বিএনপি নেতা মাহমুদুন্নবী মাহমুদ,
বিএনপি নেতা শাহীন পারভেজ বাচ্চু,
বিএনপি নেতা জাহিদুর রহমান কামাল
এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন।




