ঘোড়াঘাটে উপজেলায় বিভিন্ন বাজারে হঠাৎ করে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ১৬০ টাকা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম ১৬০ টাকা থেকে বেড়ে ৩শত টাকায় পৌঁছেছে।এতে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ।
রোববার উপজেলার রাণীগঞ্জ বাজার, বলগাড়ি বাজার, হরিপাড়া বাজার ও ডুগডুগি হাট ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও একই মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে কেজিতে ১৪০ টাকা বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম পরিমাণ মরিচ কিনছেন।
উপজেলার সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে অনেক মরিচক্ষেত পানিতে তলিয়ে গেছে এবং গাছে থাকা মরিচ নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায় থেকেই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
উপজেলার ওসমানপুর বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই বেশি। তার ওপর কাঁচামরিচের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সংসারের ব্যয় আরও বেড়ে গেছে। সাধারণ মানুষের জন্য এই দাম বহন করা কষ্টকর হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান বলেন, “সাম্প্রতিক টানা ভারী বর্ষণের কারণে অনেক এলাকায় মরিচের খেতে ক্ষতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং নতুন উৎপাদিত মরিচ বাজারে আসতে শুরু করলে দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ফুটবলের সোনালী অতীত ফেরানোর প্রত্যয়, মাতামুহুরীতে জমকালো আয়োজনে ৭ দলের ড্র ও জার্সি উন্মোচন সাবেক ও কৃতি খেলোয়াড়দের সম্মাননা, মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার আহ্বান

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলা খেলোয়াড় সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

চরভদ্রাসনে এনসিপির সমন্বয় সভা ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা আমরা ‘সরকারের বন্ধু, শত্রু নয়—ভালো কাজের প্রশংসা, অন্যায়ের সমালোচনা করব’

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ৪ মামলায় ৫ হাজার টাকা জরিমানা জেলা প্রশাসক মমিন উদ্দিনের অভিযান পরিদর্শন, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা কার্যক্রম

ডেঙ্গুর বিস্তার রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে

শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুরের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প