গোবিন্দপুর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ১২৭ নম্বর কেজিএ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২৩১ জন শিক্ষার্থীর মাঝে ছাতা, টিফিন বক্স ও ম্যাট (মাদুর) বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল নাঈম, উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিঠু লস্কর এবং মুকসুদপুর উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিক্ষা উপকরণ পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন