৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দোয়া ওসমর্থন চেয়েছেন মনহর মন্ডল

প্রিয় ৮নং ওয়ার্ডবাসী, আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার প্রধান  লক্ষ।

আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ—
রাস্তা, ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।
এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও গলির সংস্কার ও উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।
নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ৮ নং ওয়ার্ড গড়ে তুলব।
মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে নিয়ে কাজ করব।
অসহায়, দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উদ্যোগ নেব।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রয়োজনীয় সামাজিক উদ্যোগ গ্রহণ করব।
নাগরিকদের সমস্যা দ্রুত শুনে সমাধান করবো।
জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব।
আমি বিশ্বাস করি, কাউন্সিলর হওয়া কোনো ব্যক্তিগত ক্ষমতার বিষয় নয়—এটি জনগণের সেবা ও দায়িত্ব পালনের সুযোগ
আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থনই আমার শক্তি।
মোঃ মনহর মন্ডল
কাউন্সিলর প্রার্থী
হাজরাবাড়ী পৌরসভা, ৮ নং ওয়ার্ড
দোয়া ও সমর্থন প্রত্যাশী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন