চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে
সাবেক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলেক্ষ্যে শোক দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক পার্থ দাশ ও উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক মো: সাইফুল ইসলাম সাইফু’র নেতৃত্বে পটিয়া উপজেলার একটি এতিমখানায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় এতিম ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। এর আগে ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এসময় তারা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ জয়বাংলা জয় বঙ্গবন্ধু,শেখ শেখ শেখ মুজিব লও লও লও সালাম,আজকের এই দিনে পিতা তোমায় মনে পড়ে,কে বলেরে মুজিব নাই মুজিব সারা বাংলায়,বাধাঁ আসবে যেখানে লড়াই হবে সেখানে,এই লড়াইযে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা,এক নেতার এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ,আমি কে তুমি কে বাঙ্গালি বাঙ্গালি,একাত্তর এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,ধরি ধরি না ধরলে মোরা ছাড়ি না,পঁচাত্তরের দালালেরা হুশিয়ার সাবধান,চব্বিশের দালালেরা হুশিয়ার সাবধান,যেই মুজিব জনতার সেই নেতা মরে না,তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা,আন্দোলনের অগ্নি বীণা জননেত্রী শেখ হাসিনা ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।




