
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭নং জামালপুর ইউনিয়ন পরিষদের নতুন প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদা বেগম তৃপ্তি।
মাহমুদা বেগম তৃপ্তি জামালপুর ইউনিয়নের সাংগুরা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জানা গেছে, গতকাল সোমবার (১৭ আগস্ট) জামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার পদ থেকে পদত্যাগ করেন। এরপর ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মাহমুদা বেগম তৃপ্তিকে নতুন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর মাহমুদা বেগম তৃপ্তি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, মাহমুদা বেগম তৃপ্তি নতুন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।




