লালমাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

শৃঙ্খলা—নিরাপত্তা—প্রগতি এই স্লোগানকে সামনে রেখে ২০২৬ সালের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার লালমাইয়ে।
লালমাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। এছাড়া ওসি তদন্ত সাইফুল ইসলাম, ভূশ্চি থানার ওসি প্রদীপ কুমার, লালমাই ও ভূশ্চি থানার পুলিশ সদস্য, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
এ সময় পরতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন, জামুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেক, ছোটশরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম মজুমদার, কলমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
এছাড়াও লালমাই উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবেদ আহমেদ জাবেদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ভুলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ বেলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, পুলিশ ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন