বান্দরবান জেলা পরিষদে প্রতিনিধি না রাখায় লামায় বিক্ষোভ ও মানববন্ধন

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য মনোনীত না করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) লামা উপজেলা চত্বরে ‘সংখ্যালঘু লামাবাসী’র ব্যানারে সর্বস্তরের জনগণ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদ সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি লামা বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন,রফিকুল ইসলাম,ছাত্র প্রতিনিধি,আবদুল করিম,সমাজ কর্মী ও সাংবাদিক, নজরুল ইসলাম, সাংবাদিক, এম রহুল আমিন,সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
​কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “বৈষম্য যেখানে, প্রতিবাদ সেখানে” ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান জেলা পরিষদে লামা উপজেলার মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে কোনো প্রতিনিধি না রাখা চরম বৈষম্যমূলক। পার্বত্য এলাকার সুষম উন্নয়ন ও স্থানীয় জনগণের অধিকার রক্ষায় অবিলম্বে লামা থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা। একই সাথে বৈষম্য নিরসন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন