কোটচাঁদপুরে বাসযাত্রীকে অচেতন করে স্বর্ণালংকার লুট: অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার

 কোটচাঁদপুরে বাসে এক যাত্রীকে ডাবের পানির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার লুটের ঘটনায় আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌথ অভিযানে গাজীপুরের টঙ্গী ও মাগুরা সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।
​গ
​দুলাল হাওলাদার (৪০), ওরফে ‘মলম দুলাল’, সাং- আলকা দামোদর, ফুলতলা, খুলনা।
​মো. তিলক খান (৪৪), সাং- বোগিয়া গ্রাম, সদর উপজেলা, মাগুরা।
​তারিখ ও সময়: গত ২৯ জুন।
​ভুক্তভোগী: কোটচাঁদপুরের এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
​ যশোর থেকে শাপলা পরিবহনে কোটচাঁদপুরে ফেরার পথে এলাঙ্গী বাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি ওই শিক্ষিকাকে ডাবের পানি পান করান। পানি পানের পরই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার পরিহিত স্বর্ণের চেইন, আংটি ও খাড়ু লুট করে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
​আইনগত পদক্ষেপ: এ ঘটনায় গত ৩০ জুন কোটচাঁদপুর থানায় দণ্ডবিধির ৩২৮/৩৭৯/৩৪ ধারায় ১৯ নম্বর মামলা দায়ের করা হয়।
​পুলিশ সুপারের নির্দেশনায় সাইবার ক্রইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এই ঘটনার রহস্য উদঘাটন করে। পরবর্তীতে টঙ্গী ও মাগুরা সদরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে মানুষকে অজ্ঞান করে অপরাধ সংঘটনের একাধিক মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে এই চক্রের বাকি সদস্যদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন