সিরাতুন্নবী (স:) উপলক্ষে ভোলায় জামায়াতের উদ্যোগে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

সিরাতুন্নবী (স:) উপলক্ষে ভোলায় সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আয়োজনে বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের জেলা পরিষদের অডিটোরিয়ামে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা মানবতার মুক্তির দ্রুত হযরত মুহাম্মদ (স:) এর জীবন-কর্মময়ের উপর বিশদ আলোচনা পেশ করা হয়। বক্তারা বলেন, রাসুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের নিজেদের জীবন এবং রাষ্ট্রে তার প্রতিফলন বাস্তবায়িত করতে হবে, তবেই সকলের জন্য সুখ-শান্তি ও কল্যাণ বয়ে আসবে।
জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শাইখ ডক্টর মুহাম্মদ আব্দুস সামাদ।
জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হারুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোঃ শামসুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ, জেলা জামায়াতের নায়েব আমীর ও মৌলভিরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান আল জাযীরি প্রমূখ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদার, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, এনসিপি’র জেলা সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন, এলডিপি’র জেলা সভাপতি বশির আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ভোলার বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিগণ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএম‌এ) চুয়াডাঙ্গা জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার ৩১ সদস্য