
যশোর শহরের প্রানকেন্দ্র-মনিহার সিনেমা হলের এবং
যশোর-খুলনা মহাসড়কের পাশেই অবস্থিত বাস, মিনিবাস, মইক্রোবাস ও প্রাইভেট কার স্টান্ড।
জায়গা স্বল্পতা, কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও ড্রাইভার কর্তৃক অবৈধ পার্কিং এর ফলে যশোর-খুলনা মহাসড়কের শুরুতে অর্থাৎ যশোর মনিহার বাস, মিনিবাস, মইক্রোবাস ও প্রাইভেট কার স্টান্ডের পাশের রাস্তার একাংশ জুড়ে ঐ গাড়িগুলো প্রতিনিয়ত পার্কিং করা হচ্ছে। ফলে উক্ত এলাকায় প্রায় সময় যানজট লেগে থাকছে।
সচেতন মহল মনে করেন, জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ, বিআরটিএ এবং পৌরসভা কর্তৃপক্ষ অর্থাৎ সংশ্লিষ্ট সকলে যদি যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে তাহলে শহরের এই অব্যবস্থাপনা, অবৈধ পার্কিং ও যানজট দ্রুত নিরসন করা সম্ভব।





