‎রাজবাড়ীর বালিয়াকান্দি বহরপুরের আবাসনে সবুজ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

‎রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আবাসন এলাকায় সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন, সবুজ বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মিতা খাতুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।

‎সবুজ বাংলাদেশ একটি সামাজিক সংগঠন হিসেবে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বালিয়াকান্দিসহ রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির এ ধারা চলমান থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুমিল্লা বুড়িচং ময়নামতিতে মাদকবিরোধী র‍্যালি: সভাপতি সালাউদ্দিন ও বিএনপি নেতাকর্মীদের হুংকার এবং ওসি লুৎফুরের কড়া বক্তব্যে কাঁপল সাবের বাজার, মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা

“মাদকের কালো থাবায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস হতে দেবো না;