রসুলপুর ৬নং ওয়ার্ড আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ শরিফের নেতৃত্বে রসুলপুর ৬নং ওয়ার্ড আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, অভিভাবকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আলোচনায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় মোঃ ইউনুছ শরিফ বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা ও নৈতিক বিকাশে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও চরফ্যাশন মনপুরার এমপি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সাহেবের যে নির্বাচনে আগে ওয়াদা দিয়েছেন তা বাস্তবায়ন হবে বলে আস্বস্ত করেন। এবং মাদক ইভটিজিং ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে সবাই কে এগিয়ে আসার অনুরোধ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন ,রসুলপুর ডিগ্রি কলেজ বেগম রহিমা ইসলাম কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন