কুমিল্লা চৌদ্দগ্রাম বিএনপি’র উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার দিক-নির্দেশনায় ও উপজেলা বিএনপির সদস্য এবং জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান রানা’র সার্বিক সহযোগিতায়
 উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৮ম শ্রেণী বৃক্তি পরীক্ষায় উত্তীর্ণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীরদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিজয়করা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আরশাদ উল্যাহ খালেদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিঞা, মোঃ জোবায়ের, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আগা রাসেল চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুল আলম মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাবেক উপজেলা ছাত্রদল নেতা পাভেল হাসান ভূঁইয়া।
জগন্নাথদিঘী ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী নিলয়ের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাফর ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আইয়ুবুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিন চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী মানিক,  জগন্নাথদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে রজনীগন্ধার স্টিক, ক্রেস্ট, মগ ও মিষ্টি বিতরণে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন