তজুমদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তজুমদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব ওমর আসাদ রিন্টু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নেন।
সভায় উপস্থিত অন্যান্য সম্মানীয় নেতৃবৃন্দ:
শম্ভুপুর ইউনিয়ন (উত্তর ও দক্ষিণ):
জনাব আলহাজ্ব রেজাউল করিম নীরব পাটোয়ারী – সভাপতি, ০৫ নং শম্ভুপুর ইউনিয়ন উত্তর বিএনপি ও বিশিষ্ট সমাজসেবক।
গোলাম মোহাম্মদ সরোয়ার আলম – বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি, শম্ভুপুর ইউনিয়ন বিএনপি।
জনাব কামারুজ্জামান জান্টু – সভাপতি, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি।
জনাব মোঃ শাফায়েত হাওলাদার – সাধারণ সম্পাদক, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি।
জনাব মোঃ নজরুল ইসলাম – সাধারণ সম্পাদক শম্ভুপুর ইউনিয়ন উত্তর বিএনপি ।
চাঁদপুর ইউনিয়ন (উত্তর ও দক্ষিণ):
জনাব আলহাজ্ব রবিউল ইসলাম – সভাপতি, চাঁদপুর ইউনিয়ন উত্তর বিএনপি।
জনাব এ.কে.এম মহিউদ্দিন জুলফিকার – সভাপতি, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি।
জনাব আনোয়ার হোসেন হাওলাদার – স্থানীয় বিএনপি নেতা।
সোনাপুর ইউনিয়ন:
জনাব, জাকির হোসেন মিয়া – সভাপতি, সোনাপুর ইউনিয়ন বিএনপি।
অঙ্গ ও সহযোগী সংগঠন (যুবদল ও স্বেচ্ছাসেবক দল):
শাহ্ মোঃ শাহিন শাজি – সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
হাসান মোহাম্মদ সাফা পিন্টু – নেতা, তজুমদ্দিন উপজেলা যুবদল।
জনাব মোঃ শাহজাহান মিয়া – নেতা, তজুমদ্দিন উপজেলা যুবদল।
সভায় তজুমদ্দিন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ১লা সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন