মঙ্গলবার,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিনাজপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (আজ) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, প্রখ্যাত চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত মোস্তফা রিয়াদ পান্না তার দলবল নিয়ে স্থানীয় ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেনের নিকট চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রতিবাদ জানালে মোঃ আনোয়ার হোসেনের ওপর নৃশংস হামলা চালানো হয় বলে দাবি করেন এলাকাবাসী।
এই ঘটনার প্রতিবাদে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের সাধারণ মানুষ পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন