তরুণ প্রজন্মের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে আসছে আব্দুল্লাহ আল সাজিদ হাসনাত সাদ-এর নাম। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা এবং আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ হিসেবে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন।
রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া সাদ বেনাপোলের সুপরিচিত বিএনপি নেতা মরহুম রেজাউল ডাক্তার-এর ছেলে। রেজাউল ডাক্তার বেনাপোল পৌর বিএনপির প্রথম আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, বেনাপোল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং শার্শা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন বেনাপোল পৌরসভার কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণদের মধ্যে সাদকে নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। রাজনীতির মাঠে তার সক্রিয়তা এবং সাংগঠনিক ভূমিকার কারণে অনেকেই তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে দেখছেন। যদিও এবারের নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে দেখা নাও যেতে পারে।
তবে আগামীতে বেনাপোলের নির্বাচনী রাজনীতিতে তাকে সরব ভূমিকা রাখতে দেখা যেতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
উল্লেখ্য, সাদের পিতা মরহুম রেজাউল ডাক্তার আওয়ামী শাসনামলে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। বাবার রাজনৈতিক আদর্শ ও পথ অনুসরণ করেই আব্দুল্লাহ আল সাজিদ হাসনাত সাদ রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
স্থানীয়দের মতে, তরুণ এই নেতা আগামী দিনে বেনাপোলের মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।




