ক্যালিফোর্নিয়া বিএনপি’র আয়োজনে বার্ষিক বনভোজনে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আমেরিকার সিটি লসএঞ্জেলসে জালালাবাদ এসোসিয়েশনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী  আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মোঃ আবু সুফিয়ান।অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক এবং বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে একটা আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয়। সকল বাঙ্গালীদের মিলন মেলা সেই সাথে অনুষ্ঠানটি উৎসবে পরিণত হয় ।বনভোজনের সবাই তাদের পরিবার-পরিজন বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন মিলেমিশে অনেক আনন্দ করেন।প্রবাসীরা অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কে পেয়ে সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তিনি দীর্ঘ ৩৬ বছর পর লস এঞ্জেলসে আসেন। এখানে এসে সবার সাথে  মতবিনিময় এবং খুশ গল্প করেন।তিনি সকলের প্রত্যাশা এবং বিভিন্ন সমস্যার কথা  শুনলেন এবং সকলের  পরামর্শ নিলেন।

প্রবাসীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন আমি প্রবাসী ছিলাম তাই প্রবাসীদের সমস্যা আমি জানি। তিনি সবাইকে বলেন আপনাদের যেকোন সমস্যা আপনারা মেইলে আমাদেরকে জানাবেন আমি রেকর্ড করে রাখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন বাংলাদেশ থেকে কিবাবে বৈধভাবে অভিবাসন বাড়ানো যায় সেই ব্যবস্থা গ্রহন করব। মন্ত্রী বলেন বাংলাদেশ থেকে অবৈধ  পথে কিংবা নৌপথে কেউ যেন বিদেশ পাড়ি না দেয় সেজন্য আপনারা সবাইকে নিরুৎসাহিত করবেন।অবৈধ পথে বিদেশে না যাওয়ার জন্য  আমরা দেশে প্রচার-প্রচারণা শুরু করেছি এবং দালাল চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করা হয়েছে। মন্ত্রী আরো বলেন প্রবাসীদের জন্য আমরা প্রবাসী কার্ড চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষভাবে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া স্টেট  বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে স্থায়ী কমিটির সদস্য এবং জানালাবাদ এসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সিলেটি কমিউনিটি নেতা মোঃ ইমদাদুল হক শাহিন। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি অনেকদিন প্রবাসে ছিলেন তিনি  আমাদের দুঃখ দুর্দশা জানেন। তাই এগুলো চিহ্নিত করে এর সমাধান করার জন্য বিনীত অনুরোধ করছি।তিনি বলেন দীর্ঘ ৩৬ বছর পর উনি আমাদের কাছে আসছেন আমরা অনেক আনন্দিত এবং উচ্ছাসিত। প্রবাসী কল্যাণ মন্ত্রী আমাদের সিলেটের সন্তান এটা আমাদের গর্বের এবং আনন্দের। আমরা সিলেটবাসি যাতে নিরাপদে বাড়ি যেতে পারি তার জন্য সিলেট উসমানী বিমানবন্দর সহ সব বিমান বন্দরে আমাদের জন্য সুব্যবস্হা করে দিবেন।

তিনি আরও বলেন আমরা প্রবাসী ভাইবোনদের জন্য একটা কবরস্থানের প্রয়োজন। আমাদের কিছু ফান্ড রয়েছে, আপনার প্রবাসী কল্যাণ তহবিল ফান্ড থেকে কিছু সহায়তা করে আমাদের কবরস্থানটি করার সুব্যাবস্হা গ্রহন করবেন।সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন