‎ব্রাহ্মণপাড়া ধান্যদৌল যুব সমাজের ইফতার ও দোয়া মাহফিল

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল যুব সমাজের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল ৪টায় ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে মাওলানা আরাফাত হোসাইন জিহাদীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট দানবীর মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন। এসময় হাবিবুর রহমান, মাওলানা রুহুল আমিনসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সবশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান মনতাজী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন