
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ১নং সোদিয়া চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড (এনায়েতপুর) অঞ্চলের সার্বিক উন্নয়ন, অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায় এবং একটি সুশাসিত সমাজ গঠনের লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজসেবক হাবিবুর রহমান হাবিব খন্দকার।
এলাকার বিভিন্ন সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা হাবিবুর রহমান হাবিব খন্দকার স্থানীয় সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় ও প্রচার- প্রচারণা অব্যাহত রেখেছেন। ‘উন্নয়নের অঙ্গীকার, জনগণের অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে তিনি ৫নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দোয়ার দরখাস্ত নিয়ে ঘুরছেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এনায়েতপুর এলাকার অবহেলিত রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হাবিবুর রহমান হাবিব খন্দকারের বিকল্প নেই। একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিশ্বস্ততা অর্জন করেছেন।
নিজের প্রার্থিতা ও ভিশন সম্পর্কে হাবিবুর রহমান হাবিব খন্দকার বলেন, “আমি মেম্বার পদকে কোনো ক্ষমতার উৎস মনে করি না, বরং এটি জনগণের সেবা করার একটি আমানত। ৫নং ওয়ার্ডের অবহেলিত এনায়েতপুর গ্রামকে একটি আধুনিক, শান্তিময় ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। স্থানীয় জনগণের ন্যায়বিচার ও সরকারি সকল সুযোগ-সুবিধা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়, সে ব্যাপারে আমি প্রতিশ্রুতবদ্ধ। আমি আমার এনায়েতপুরবাসীদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”
গ্রামের তরুণ, প্রবীণ ও সর্বস্তরের ভোটারদের প্রত্যাশা—হাবিবুর রহমান হাবিব খন্দকারের মতো সৎ ও সুশিক্ষিত জনপ্রতিনিধি নির্বাচিত হলে এনায়েতপুরের দীর্ঘদিনের স্থবির উন্নয়ন নতুন গতি পাবে।


