চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ডাক্তারদের বেসরকারি চেম্বার ও ক্লিনিক (২) দুই দিনের অবরোধের ডাক

চুয়াডাঙ্গা সদরে উপশম নার্সিং হোমে ডাক্তার হাসানুজ্জামান নূপূর কে শারিরিক ভাবে লাঞ্চিত ও ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)ঘোষিত ডাক্তারদের বেসরকারি চেম্বার ও বেসরকারি ক্লিনিক দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

চুয়াডাঙ্গা শহরে ক্লিনিক ভাঙচুর, ডাক্তারদের সার্বিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে আগামী ৪৮ ঘন্টা (সোম-মঙ্গলবার)২১ ও ২২ সেপ্টেম্বর সকাল থেকে সকল ডাক্তারের প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
 বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডাক্তার হাসানুজ্জামান নূপুর এ তথ্য নিশ্চিত করেছেন। একই সাথে চুয়াডাঙ্গা জেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারও ৪৮ ঘন্টা বন্ধ থাকবে বলে স্ব স্ব মালিক সমিতি ঘোষণা দিয়েছে। ধর্মঘট চলাকালে সরকারি হাসপাতালের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন