
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেলকে গ্রেফতার করা হয়।
রোববার গভীর রাতে উপজেলার পুরাতন হাউলী গ্রামে আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারকরা হয়।
রাসেল পুরাতন হাউলী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্ত ও আসামি গ্রেফতারের ধারাবাহিকতায় রাসেলকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি দল গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় রাসেলকে গ্রেফতার করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার (২১সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
