বগুড়ায় তাজ পরিবহন যাত্রীবাহী কোচের যাত্রী গার্মেন্টস কর্মী নুর ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

গতকাল সোমবার দিন গত রাতে বগুড়া সদর উপজেলা নওদাপাড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা হতে ঠাকুরগাঁওগামী তাজ পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৫-৩১৫২ বাসের E-2 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ ও তার ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গার্মেন্টস কর্মী গ্রেফতার।
অভিযুক্ত গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ নুর হোসেন (২৫), পিতা মৃত: ইনতাজ আলী, মাতা-মোছাঃ নুর আলো, সাং-বেলসারা বানিয়াবস্তি (বালিয়াহাট বাজার), ডাকঘর-মোড়লহাট, ওয়ার্ড নং ০৯, ইউপি-বড় পলাশবাড়ী, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় গার্মেন্টস কর্মী থেকে ১৪ হাজার টাকার চাকরি ছেড়ে ইয়াবা পাচারকারী বনে যাওয়া এক ব্যক্তি একটা মাদকের চালান পাচার করবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া সদর উপজেলা নওদাপাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুরগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী তাজ পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৫-৩১৫২ বাসের E-2 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ ও তার ট্রাভেল ব্যাগ তল্লাশী করে অ্যাম্ফিটামিনযুক্ত ২ হাজার পিস ইয়াবা ও মোবাইল ফোন ১টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন