৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ পাঁচশত) পুড়িয়া হেরোইনসহ ০৬ (ছয়) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন ভাটপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ১। মোঃ মোস্তাক (৪৮), পিতা-মৃত মনজু মিয়া, মাতা-আমেনা বেগম, সাং-ভাটপাড়া উত্তরপাড়া, থানা- সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ মনির হোসেন মনা (৩২), পিতা- শফিক মিয়া, মাতা- সখিনা বেগম, সাং-কাশিনাথপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, এ/পি সাং-আনন্দপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ আরেফিন (৩৫),পিতা-আফাজ উদ্দিন, মাতা-নাসিমা বেগম, সাং-সুধখিরা, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ দেরকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ১৫ গ্রাম, মূল্য অনুমান ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ মডেল থানাধীন পাকিজা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ সাজ্জাত হোসেন @ সজল (২৮), পিতা- মোঃ বাদশা মিয়া, মাতা- মোছাঃ নিলুফা বেগম, সাং- ব্যাংক কলোনী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে  ৫০০ (পাঁচশত) পুড়িয়া হেরোইন সহ, (যাহার ওজন ৫০ গ্রাম, মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাঁশ হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানাধীন আরাগাঁও এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোঃ আলমগীর হোসেন (৩৯), পিতা- মোঃ মারফত আলী, মাতা- শাহানাজ বেগম, সাং- সাধুপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৬। মোঃ তুষার আহম্মেদ (৩২), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মিনারা বেগম, সাং-কেশবপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী, এ/পি সাং-চারাবাগ (বাবুর বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদেরকে ২০০  (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ২০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্নিত ১ নং আসামী  মোঃ মোস্তাক (৪৮),এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা , বর্নিত ২ নং আসামী মোঃ মনির হোসেন মনা (৩২) ,এর বিরুদ্ধে ০৬ টি মাদক মামলা, বর্নিত ৪ নং আসামী  মোঃ সাজ্জাত হোসেন @(২৮) সজল  এর বিরুদ্ধে ০১ টি মাদক ০২ অন্যান্য ধারায় মামলা রয়েছে। বর্নিত আসামী ০৫ নং মোঃ আলমগীর হোসেন (৩৯), এর বিরুদ্ধে ০১ টি মাদক ও ০১ টি অন্যান্য ধারায় মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন