তারাকান্দায় ভোটার হতে এসে রোহিঙ্গা নারী আটক সঙ্গে থাকা ব্যক্তিকে সহযোগী হিসেবে আটক

ময়মনসিংহের তারাকান্দায় ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে আসা এক রোহিঙ্গা নারীকে আটক করেছে উপজেলা নির্বাচন অফিস ও প্রশাসন। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিকেও সহযোগী হিসেবে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হওয়ার প্রক্রিয়ায় ওই নারীর পরিচয় ও কাগজপত্র নিয়ে সন্দেহ দেখা দিলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিয়ে আরও সন্দেহ সৃষ্টি হলে তাকে আটক করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হতে পারেন। ভোটার হওয়ার উদ্দেশ্যে তিনি স্থানীয় একটি ঠিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করে নির্বাচন অফিসে এসেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় তার সঙ্গে থাকা ব্যক্তিকেও আটক করা হয়েছে। তাকে ওই নারীকে ভোটার করার প্রক্রিয়ায় সহযোগিতা করার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার বিষয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে আটক নারী ও তার সহযোগীর পূর্ণ পরিচয় এবং তারা কীভাবে ভোটার হওয়ার প্রক্রিয়ায় এসেছিলেন, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি আরও আপডেট করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হরিপুরে সরকারি সার ডিলারশিপ নিয়োগে বিস্তর অনিয়মের অভিযোগ ও বাতিলের দাবি

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারি বিসিআইসি/বিএডিসি সার ডিলারশিপ নিয়োগে গুরুতর অনিয়ম,