বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান নূরে আলম ব্যাপারী গ্রেপ্তার, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২ নম্বর কেদারপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান নূরে আলম ব্যাপারীকে বরিশাল থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে তার দলীয় নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নূরে আলম ব্যাপারীকে মিথ্যা হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দলের নেতাকর্মীরা এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা নূরে আলম ব্যাপারীর নিঃশর্ত ও অবিলম্বে মুক্তির দাবি জানান।

তবে গ্রেপ্তারের কারণ, তার বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত তথ্য এবং পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Canada Betting Contrast Manual

Canada Betting Contrast Manual Exploring Regulated Canadian Casinos: What Distinguishes