
বগুড়া মহানগরের সাতমাথা, সেউজগাড়ী, হাড্ডিপট্টি, চকসুত্রাপুর চামড়াগুড়াম এলাকা থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ নাঈম ইসলাম (২৮), পিতা মোঃ টিপু মিয়া সাং-নারচি থানা-সারিয়াকান্দি। মোঃ রাজু (৩৫), পিতা মোঃ টিপু মিয়া সাং-লতিফপুর কলোনী জেলা-বগুড়া।আজ সোমবাব (২৮ সেপ্টেম্বর) ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম বগুড়া প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালালের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া মহানগরের সাতমাথা, সেউজগাড়ী, হাড্ডিপট্টি, চকসুত্রাপুর চামড়াগুড়াম এলাকা থেকে ২ জন আসামীকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ২ পিসসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ৩০ দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ২নং আসামীকে ৪৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।



