মঙ্গলবার,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে মাগুরায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ১০ মার্চ ২০২৬ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বেরইল পলিতা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে জ্বালানি তেল, চিনি, ছোলা, ফলের দোকান, ভোজ্যতেল, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।
অভিযানকালে মেসার্স জীবন স্টোর নামক প্রতিষ্ঠানকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য খোলা রেখে বিক্রয় করা এবং মোড়কীকরণ আইন বহির্ভূত পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অপর প্রতিষ্ঠান মেসার্স মাম্পি ভান্ডারকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ, বিক্রয় ভাউচার সঠিকভাবে প্রদান না করা এবং জ্বালানি তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয়ের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান শেষে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্যপণ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও পণ্যের সরবরাহ

মো: আমির হামজা – রাশাহীর চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর