
ঠাকুরগাঁও জেলা, সদর উপজেলা, ভুল্লী ও রুহিয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। ৩ অক্টোবর শনিবার ঠাকুরগাঁও প্রেসক্লাব ভিআইপি হলরুমে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক ফোরামের সভাপতি জনাব মোঃ রমজান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি জনাব মির্জা ফয়সল আমিন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল হামিদ। আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ লুৎফর রহমান মিঠু। বক্তারা শিক্ষাকে আরো ভালোভাবে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তার দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ঠাকুরগাঁও জেলার ৩৯ জন প্রধান শিক্ষক, সদর উপজেলার ২৩জন প্রধান শিক্ষক, ভুল্লী উপজেলার ২৩ জন প্রধান শিক্ষক ও রুহিয়া উপজেলার ৭ জন প্রধান শিক্ষক ফোরামের নব কমিটির পরিচিতি সভা রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়। সঞ্চালনা করেন প্রধান শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফারুক হোসেন।





