৬ ষষ্ঠ বারের মধ্যে আজ রুমির ২য় গ্রেফতারের দিন

আজ ৩ অক্টোবর। ১২ বছর আগে ২০১৪ সালের এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মোঃ মোস্তাফিজুর রহমান রুমি দ্বিতীয়বারের মতো গ্রেফতার হন। রাজপথের আন্দোলন-সংগ্রামে তাঁর মোট ৬ বার গ্রেফতারের ঘটনার মধ্যে এটি ছিল দ্বিতীয়।

গ্রেফতারের দিন পুলিশ হেফাজতে তাঁকে নেওয়ার সময় ক্যাম্পাস এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁর মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল “নিঃশর্ত মুক্তি চাই” স্লোগানে পোস্টার ও ব্যানার প্রকাশ করে।

এই গ্রেফতারের পর রুমিকে টানা ৬৭ দিন কারাবাস করতে হয়। কারাবাস শেষে তিনি মুক্তি পান।

তাঁর অনুসারীদের কাছে ২০১৪ সালের এই দিনটি আজও রাজপথের আন্দোলন-সংগ্রামের স্মৃতি হিসেবে বেঁচে আছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে

কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীদের এই অর্থদণ্ড প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা ও দক্ষিণ ভাদার্ত্তীর মো. রেজাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি বড় ধরনের অপরাধ। যেই সব ব্যবসায়ীরা এই রকম কাজ করবে তাদের অর্থদণ্ড ও সাজা প্রদান করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে।