বাউফলে ইসলামী ছাত্র আন্দোলনের সুন্নাহ সামগ্রী বিতরণ

পটুয়াখালীর বাউফল উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ও সাধারণ মানুষের মাঝে সুন্নাহ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল থেকে বাউফল পৌর শহরের তিনটি স্পটে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি আল ইমরান বিপ্লবী-এর নেতৃত্বে পৌর শহরের উপজেলা গেট, ঐতিহাসিক পাবলিক মাঠ সংলগ্ন, থানা চত্বরে সাধারণ মানুষের হাতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন সুন্নাহ সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় সভাপতির বক্তব্যে আল ইমরান বিপ্লবী বলেন, “আধুনিকতার নামে আমরা যখন আমাদের শেকড় ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি, তখন তরুণ প্রজন্মের ও সাধারণ মানুষের মাঝে সুন্নাহর চর্চা ছড়িয়ে দেয়া সময়ের দাবি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেবল একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক চরিত্র গঠনের একটি প্ল্যাটফর্ম। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী ও সাধারণ মানুষ সুন্নাহর আলোয় নিজের জীবনকে আলোকিত করুক।”
তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্র সমাজকে মাদক, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে হলে ইসলামী জীবন বিধান এবং সুন্নাহর অনুসরণের কোনো বিকল্প নেই। বাউফল উপজেলার প্রতিটি ইউনিয়নে এই দাওয়াহ কার্যক্রম ও সুন্নাহ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন। অনুষ্ঠানে উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দসহ কর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মেসওয়াক, টুপি, তসবিহ এবং সুন্নাহ বিষয়ক সংক্ষিপ্ত নির্দেশিকা। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের জামা দিয়ে হাসি ফুটালেন পলাশের পাপন

নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড,ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে,কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন