শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি সেতাবগঞ্জ পৌর শহরের স্কুল রোড অডিটোরিয়াম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। এছাড়াও বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, শিক্ষক নেতা আনোয়ার পারভেজ, জিল্লুর রহমান, মাজেদুর রহমান পাপ্পু, জাহাঙ্গীর কবীর সোহাগ, সোহেল রানা ও বজলুর রশিদসহ শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুন্দর ও শিক্ষিত সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চিতলমারী উপজেলা প্রশাসন ও বাজার ব্যাবস্থাপনা কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন অভিযান

বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল চিহ্নিত করে, জমে