দিনাজপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা পুলিশের অধঃস্তন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতির জন্য প্যারেড পরীক্ষা নেওয়া হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন ও প্যারেড পরীক্ষা পরিদর্শন করেন।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর; মোহাম্মদ আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল, ঠাকুরগাঁও এবং মোঃ হাবিবুর রহমান, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুর।
পরীক্ষায় সংশ্লিষ্ট পদে পদোন্নতির জন্য অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা মেনে ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেডে অংশ নেন। পরীক্ষা চলাকালে বোর্ডের সদস্যরা পরীক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চিতলমারী উপজেলা প্রশাসন ও বাজার ব্যাবস্থাপনা কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন অভিযান

বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল চিহ্নিত করে, জমে