
ক্ষমতাসীন দল বিএনপি’র চারজন প্রার্থী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী হওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়েছে কে হতে যাচ্ছেন আগামী নির্বাচনে বিএনপি’র সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। তৃণমূলের নেতা কর্মীদের সাথে কথা বলে জানা গেছে তারাও দ্বিধা বিভক্ত রয়েছেন তবে অনেকেই মনে করেন দলীয় সমর্থন যাকে দেওয়া হবে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আনবে।
আগামী নির্বাচনে দলের একক প্রার্থী হিসেবে সমর্থন চান ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মো: জামাল (মাস্টার)
একই সাথে দলীয় সমর্থন প্রত্যাশি বিএনপি নেতা জনাব হুমায়ুন খন্দকার। আরো দলীয় সমর্থন প্রত্যাশী সরদার মোহাম্মদ সাফায়েত হোসেন একই সাথে দলীয় সমর্থন প্রত্যাশি এমদাদুল হক সুমন মোল্লা।
তাই জামায়েত কিংবা অন্যান্য দলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার চেয়েও নিজেদের মধ্যেই লড়াইটা এখন তীব্র থেকে তীব্রতর হয়েছে।





