শুক্রবার,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা

আজ ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ফরিদপুর জেলা জেলাধীন বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর বিধান লঙ্ঘনের দায়ে দুইটি ইটভাটাকে মোট (১,০০,০০০ + ৫০,০০০) = ১,৫০,০০০ টাকা (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়াও রাজেন্দ্র কলেজ সংলগ্ন একটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় মাংস নির্ধারিত দামে বিক্রির বিষয়ে দোকানদারকে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে হালনাগাদ লাইসেন্স, প্রয়োজনীয় ছাড়পত্র এবং পরিবেশগত শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জিহাদ হোসেন।
অভিযান পরিচালনা করেন ফরিদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় ফরিদপুর ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন