আলমডাঙ্গায় কফি শপে জুয়ার আসর, গ্রেপ্তার ৩ স্মার্টফোন, সিম ও এটিএম কার্ড জব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জুয়া বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, ছয়টি সংযোগ সিম ও চারটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
 উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে জনৈক বিপুল উদ্দিনের কফি শপে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় পারকুলা বাজারপাড়ার মৃত শেখ তৌহিদ আলমের ছেলে শেখ হাবিবুল্লাহ হামিম (২১), পাইকপাড়া ঘোষপাড়ার আকতার মালিথার ছেলে নাঈম ইসলাম (২২) এবং পারকুলা দাসপাড়ার শামিমুজ্জামানের ছেলে সিহাবুজ্জামান (২৩)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে জব্দ তালিকা অনুযায়ী তিনটি স্মার্টফোন, ছয়টি সংযোগ সিম ও চারটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
এ ঘটনায়  আলমডাঙ্গা থানায় মামলা নম্বর-০৮ দায়ের করা হয়েছে। মামলায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর ১৬/১৭/১৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন