উখিয়া থানার অভিযানে ৯ আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

উখিয়া থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলায় ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া রিমান্ড শেষে আরও ২ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ নিয়ে উখিয়া থানা পুলিশের অভিযানে একই দিনে সর্বমোট ৯ জন আসামিকে গ্রেফতার ও আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন