বৃহস্পতিবার,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, কানে ছিল হেডফোন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে অবস্থান করার সময়ে ট্রেনে কাটা পড়ে কয়েক খণ্ড হয়ে মোঃ লিমন(২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের হালিরমোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মরদেহ কয়েক খণ্ডে বিভক্ত হয়। তার পরনে গোলাপী রঙের গেঞ্জি ছিল।

নিহত লিমন ওই এলাকার মোঃ বাবু হোসেনর ছেলে। তাদের পরিবার দীর্ঘদিন ধরে রেলওয়ের জমিতে বসবাস করে আসছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হালিরমোড় এলাকায় লিমন নামের ওই যুবক কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর অবস্থান করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের দিকে আসছিল। হুইসেল দিলেও সে বুঝতে ও শুনতে না পাড়ায় কাটা পড়েন। দুর্ঘটনায় তার শরীর কয়েক খণ্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন এসে লাশটি বাড়িতে নিয়ে যায় ।

আক্কেলপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার হাসিবুল হাসান আজ বুধবার দুপুর ১২টার দিকে এক সাক্ষাৎকারে   বলেন, উপজেলার হালিরমোড় নামক স্থানে মো. লিমন কানে হেড ফোন লাগিয়ে রেলের উপরে ছিল এসময় চিলাহাটি হতে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কয়েক খন্ড অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন